ইয়ামন হতে আইলায় দয়াল শাহজালাল আউলিয়া

শাহ আব্দুল করিম

Lyricist: শাহ আব্দুল করিম 1 min read September 17, 2026

ইয়ামন হতে আইলায় দয়াল
শাহজালাল আউলিয়া
যুগের আঁধার মাঝে
নুরের আলো জ্বালাইয়া ॥

আউলিয়া পরশ জানি
নায়েবে রাসুল মানি
আশেকের শিরোমণি
তুমি গুণে গুণিয়া ॥

প্রেমিকজনে প্রেমখেলায়
আমি আছি ভবজ্বালায়
উদ্ধারিয়া লও না আমায়
প্রেমের নৌকায় তুলিয়া ॥

আশেক-প্রেমিক-ভক্তগণে
শান্তি পায় গুণগানে
আবদুল করিম দীনহীনে
কাঁদে জনম ভরিয়া ॥

Lyrics are provided for personal, educational, and non-commercial use. Rights belong to their respective owners. If you represent a rights holder and have a concern, please contact the site owner.

Bengali ফোক গান শাহ আব্দুল করিম

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *