
ঈদ আসলে কি দুঃখ দিতে?
আপন পর বেছে নিলে আসলে না সবার বাড়িতে ॥
কেউ খাবে মাখন ছানা কেউ করিবে আমিরানা
অনেকে খাইতে পাবে না কঁদিবে মনের আঘাতে ॥
এত বৈষম্য কেন তুমি নি তার খবর জান?
নইলে আমার কথা মান আসিও না এই দেশেতে ॥
কেউ হাসে কারো কাদা দেখে দুঃখ লাগে ভাঙাবুকে
আবদুল করিম মনের শোকে চায় তোমায় মন্দ বলিতে ॥
Lyrics are provided for personal, educational, and non-commercial use. Rights belong to their respective owners. If you represent a rights holder and have a concern, please contact the site owner.
