
উকি বিলের পারে রে সু-বাজ বাজে রে
না জানি সৈয়দের বেটা কত রঙে সাজে
রে।
বড় ঘরেতে সামাইয়া কইন্যার মাই-চাচী কান্দাইমু
চুল্লুকে মুল্লুকে কইন্যা দেশে লইয়া যাইমু।
উন্ধাল পুলিৎ সামাইমু কইন্যার ভাইর বউরে কান্দাইমু
চুল্লুকে মুল্লুকে কইন্যা দেশে লইয়া যাইমু।
উকি বিলের পারে রে সু-বাজ বাজে রে
না জানি সৈয়দের বেটা কত রঙে সাজে রে।
Lyrics are provided for personal, educational, and non-commercial use. Rights belong to their respective owners. If you represent a rights holder and have a concern, please contact the site owner.
