ঋতুরাজ নাহি লাজ একি রাজনীত

রামনিধি গুপ্ত

1 min read September 17, 2026

|| মালকোষ-বসন্ত || জলদ তেতালা ||

ঋতুরাজ ! নাহি লাজ, একি রাজনীত ?

পরিবার যত, হয় এক মত, কামিনীর চিত, দহিতে উচিত ?

বল দেখি কোন রাজা,

বধ করে নারী প্রজা ?

তবে রাজা জানি, যদি পতি আনি, বাঁচাও কামিনী,

মদনের হাত || ১ ||

আপনার বিরহেতে,

আপনি জ্বলেছি তাতে |

শুনরে কোকিল, বধ কেন বল, কর কোলাহল,

যথা প্রাণকান্ত || ২ ||

Lyrics are provided for personal, educational, and non-commercial use. Rights belong to their respective owners. If you represent a rights holder and have a concern, please contact the site owner.

Bengali রামনিধি গুপ্ত

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *