
এ কেমন হল মন আমার !
কী ভাব এ যে কিছুই বুঝিতে যে পারি নে।
পাষাণহৃদয় গলিল কেন রে !
কেন আজি আঁখিজল দেখা দিল নয়নে !
কী মায়া এ জানে গো ,
পাষাণের বাঁধ এ যে টুটিল ,
সব ভেসে গেল গো , সব ভেসে গেল গো–
মরুভূমি ডুবে গেল করুণার প্লাবনে।।
Lyrics are provided for personal, educational, and non-commercial use. Rights belong to their respective owners. If you represent a rights holder and have a concern, please contact the site owner.
