এ মধুরাত শুধু ফুল পাপিয়ার

গৌরীপ্রসন্ন মজুমদার

Movie: সাগরিকা Lyricist: গৌরীপ্রসন্ন মজুমদার Composer: রবিন চট্টোপাধ্যায় 1 min read September 17, 2026

এ মধুরাত শুধু ফুল পাপিয়ার
এ মায়ারাত শুধু তোমার-আমার ।।

মায়াবী চাঁদের সনে
চামেলী জাগিছে বনে
ফাগুন খুলিয়া দিলো প্রাণের দুয়ার ।।

দু’টি হিয়া চুপি চুপি এলো কাছাকাছি,
প্রেম বলে দু’জনার মাঝে আমি আছি ।

হৃদয়ের এই চাওয়া
নিবিড় করে পাওয়া
এ-জীবনে কোনোদিন নহে ভুলিবার ।।

***

গান – এ মধুরাত শুধু ফুল পাপিয়ার
লিরিক্স – গৌরীপ্রসন্ন মজুমদার

Lyrics are provided for personal, educational, and non-commercial use. Rights belong to their respective owners. If you represent a rights holder and have a concern, please contact the site owner.

Bengali বাংলা ছায়াছবি গৌরীপ্রসন্ন মজুমদার সন্ধ্যা মুখোপাধ্যায়

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *