
এই দুরন্ত ছন্দে দুর্বার স্বপ্নে জীবনটা বয়ে যাক না
আহা দুরন্ত সূর্যের উচ্ছল বন্যা মেলে পাখনা ॥
এই চলাতে কত যে রঙ্গ
নিয়েছি তাই তো পথেরই সঙ্গ
হারানোর শঙ্কা ঘরমুখো মনটা
পিছে পড়ে থাক না, আহা পড়ে থাক না ॥
নীড়ের ঠিকানা জানি না বন্ধু
ভয়ের ইশারা মানি না বন্ধু
আকাশের প্রান্তে মুখরিত দিনটা
শুধু রয়ে যাক না, আহা রয়ে যাক না ॥
জানাজানি (১৩ আগস্ট ১৯৬৫)
Lyrics are provided for personal, educational, and non-commercial use. Rights belong to their respective owners. If you represent a rights holder and have a concern, please contact the site owner.
