এই পৃথিবীটা যে এক মস্ত বড় বায়োস্কোপের এক বাক্স

অভিজিৎ বন্দ্যোপাধ্যায়

1 min read September 17, 2026

এই পৃথিবীটা যে এক মস্ত বড়

বায়োস্কোপের এক বাক্স

চোখ রেখে দেখে যাও নানা দৃশ্য

লাগবে না কানাকড়ি ট্যাক্ সো ||

যার, হাত নেই তার নাম জগন্নাথ

সে-যে, রাতকেই দিন করে, দিনকেই রাত

মুখোশেতে মুখ ঢেকে

নিজেকে আড়ালে রেখে

কাজ করে যেন একা-এক্ শো ||

আহা, দিন নেই রাত নেই বাজার কালো

কিছু, চাইলেই নেই, তাই, না-চাওয়া ভালো

যেন ফুস্ মন্তরে

পাখা মেলে যায় উড়ে

জীবনকে নিয়ে করে মক্ সো ||

. *************************

কথা – শিবদাস বন্দ্যোপাধ্যায়

সুর – অভিজিৎ বন্দ্যোপাধ্যায়

Lyrics are provided for personal, educational, and non-commercial use. Rights belong to their respective owners. If you represent a rights holder and have a concern, please contact the site owner.

Bengali আধুনিক অভিজিৎ বন্দ্যোপাধ্যায় শিবদাস বন্দ্যোপাধ্যায় সনৎ সিংহ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *