
এই মেঘলা দিনে একলা
ঘরে থাকে না তো মন,
কাছে যাবো কবে পাবো
ওগো তোমার নিমন্ত্রণ ।।
যূথী-বনে এই হাওয়া
করে শুধু আসা-যাওয়া,
হায় হায় রে দিন যায় রে
ঘরে আঁধারে ভুবন ।।
শুধু ঝরে ঝরো ঝরো আজ বারি সারাদিন,
আজ যেন মেঘে মেঘে হলো মন যে উদাসীন ।
আজ আমি ক্ষণে ক্ষণে
কী যে ভাবি আনমনে,
তুমি আসবে ওগো হাসবে
কবে হবে সে মিলন ।।
***
—
গান – এই মেঘলা দিনে একলা ঘরে থাকে না তো মন
লিরিক্স – গৌরীপ্রসন্ন মজুমদার
(“এই মেঘলা দিনে একলা” একটি ক্লাসিক বাংলা গান যা মূলত ১৯৭০-এর দশকে মুক্তিপ্রাপ্ত বাংলা চলচ্চিত্র “শেষ পর্যন্ত” থেকে এসেছে। গানের গায়ক এবং সুরকার ছিলেন বিখ্যাত হেমন্ত মুখোপাধ্যায়। গানের কথাগুলো রচনা করেছেন গীতিকার গৌরীপ্রসন্ন মজুমদার। গানের বিষয়বস্তু সাধারণত একাকীত্ব, হতাশা, বৃষ্টি আর মেঘলা আবহাওয়ার সঙ্গে মিলেমিশে থাকা মনোভাব এবং প্রিয়জনের অপেক্ষার আবেগকে প্রকাশ করে। এটি বাংলার শ্রোতাদের কাছে অমর হয়ে আছে তার গভীর আবেগপূর্ণ সুর ও কথার কারণে।)
Lyrics are provided for personal, educational, and non-commercial use. Rights belong to their respective owners. If you represent a rights holder and have a concern, please contact the site owner.
