একি আজগুবি এক ফুল

লালন

Lyricist: লালন 1 min read September 17, 2026

একি আজগুবি এক ফুল

ও তার কোথায় বৃক্ষ,

কোথায় আছে রে মূল।

ফুটেছে ফুল মান-সরোবর

শূন্য গোফায় ভোমরা তার

কখন মিলন হয় রে দোহার

রসিক হলে জানা যায় রে স্থূল।

শুধু বিম্বু১ নাই সে ফুলে

মধুকর কেমনে খেলে

পড় সহজ প্রেম-স্কুলে

জ্ঞানের উদয় হবে, যাবে ভুলে৷

শনি শুক্কুর এরা দুই জন

সে ফুলে হইল সৃজন

সিরাজ সাঁই বলে রে লালন

ফুলের ভ্রমর কে তা কর গে উল৷।

————

লালন ফকির : কবি ও কাব্য, পৃ. ২১৪-১৫; লালন-গীতিকা, পৃ. ৬৯

শুধু বিম্বু– অর্থ বোধগম্য নয়। সম্ভবত শব্দটি ‘সুধাবিন্দু’ হবে।

Lyrics are provided for personal, educational, and non-commercial use. Rights belong to their respective owners. If you represent a rights holder and have a concern, please contact the site owner.

Bengali বাউল গান লালনগীতি লালন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *