
একে তো বাঁশবাড়ির মশা
কামড়াইলে পড়ে পোষা
প্যাটকোনা তোর নাল ডিমাডিম করে
মশার কামড়ে টাঙানু মশারী
মশা ফাঁক দিয়ে ভিতরি সিন্ধাইসে৷
মশার কামড়ে গেনু বাপের বাড়ি
আরে (–?) চ্যাংড়া মশা
বেড়ায় চারিধারি
রে মশা প্যাটখোনা তোর নালডিমাডিম করে৷
মশার কামড়ে গায়ে দিনু ক্যাঁথা
আরে (–?) চ্যাংড়া মশা কয় পিরীতির কথা
রে মশা প্যাটখোনা তোর নালডিমাডিম করে৷
মশার কামড়ে ঘরে দিনু ধুঁয়া
আরে (–?) চ্যাংড়া মশা
খাইলে গালে চুমা
রে মশা প্যাটখোনা তোর নালডিমাডিম করে৷
Lyrics are provided for personal, educational, and non-commercial use. Rights belong to their respective owners. If you represent a rights holder and have a concern, please contact the site owner.
