এত কাছে চাঁদ বুঝি কখনো আসেনি

আমজাদ হোসেন

Lyricist: আমজাদ হোসেন, Composer: কলিম শরাফী, 1 min read September 17, 2026

এত কাছে চাঁদ বুঝি কখনো আসেনি
এমন ফাগুন আমি কখনো দেখিনি ॥

হাওয়া হয়ে যদি আজ চলে যাই দূরে
নদী হয়ে যদি আজ পালাই সাগরে
তখন কেমন হবে বলো তো সজনী ॥

এত দিন শুধু ওগো নীল আঁধারে
জোনাকির মতো আমি একা জ্বলেছি
অনেক ঝড়ের ব্যথা এই পাঁজরে
করুণ পাখির মতো ঢেকে রেখেছি।

ঘুম হয়ে যদি আজ তোমাকে জড়াই
রাঙা চাঁদ হয়ে যদি আকাশে বেড়াই
তখন কেমন হবে বলো তো সজনী ॥

ধারাপাত (২৭ ডিসেম্বর ১৯৬৩)

Lyrics are provided for personal, educational, and non-commercial use. Rights belong to their respective owners. If you represent a rights holder and have a concern, please contact the site owner.

Bengali বাংলা ছায়াছবি আমজাদ হোসেন ইসমত আরা,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *