এতো রাগ নয়

মান্না দে

1 min read September 17, 2026

এতো রাগ নয়

এ যে অভিমান

এ শুধু তোমায় চাওয়ার

আরো বেশী কাছে পাওয়ার

ছল ভরা গান

এ যে অভিমান

জানো না কি আকাশ নিজেই

সাধ করে চায় মেঘের কালো

যাতে ঐ পুরোনো চাঁদ নতুন করে লাগে ভালো

অভিমান এমনি করেই অনেক বেশী

আরো অনেক বেশী বাড়ায় মনের টান

এতো রাগ নয়

এ যে অভিমান

মাঝে মাঝে মন্দ হলেও মন্দ কি

কাঁটা না বিঁধিয়ে হাতে

তুললে গোলাপ আনন্দ কি

মাঝে মাঝে মন্দ হলেও মন্দ কি

আসলে একটু করেই বেসুরো গাই মাঝে মাঝে

যাতে ঐ একটানা সুর সুর নতুন করে বুকে বাজে

বিরহের জ্বালার পরেই মধুর লাগে

বড় মধুর লাগে মিলন সুধা পান

এতো রাগ নয়

এ যে অভিমান

শিল্পীঃ মান্না দে।

Lyrics are provided for personal, educational, and non-commercial use. Rights belong to their respective owners. If you represent a rights holder and have a concern, please contact the site owner.

Bengali আধুনিক মান্না দে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *