এনেছে এক নবীন আইন নদীয়াতে

লালন

Lyricist: লালন 1 min read September 17, 2026

এনেছে এক নবীন আইন নদীয়াতে।

বেদ-পুরাণ সব দিচ্ছে দুষে সেই আইনের বিচার-মতো

সাতবারে খেয়ে একবার স্নান

নাই পূজা, নাই পাপ-পুণ্য জ্ঞান

অসাধ্য রে সাধ্য বিধান

শিখাচ্ছে সব ঘাটে-পথে।

না করে সে জেতের বিচার

কেবল শুদ্ধ প্রেমের আচার

সত্য মিথ্যা দেখে প্রচার

সাঙ্গপাঙ্গ জাত অজাতে৷

ভজ শুদ্ধ ঈশ্বরের চরণা

তাই বলে সে বেদ মানে না

লালন কয়, তার উপাসনা

কর দেখি মন কি দোষ তাতে।৷

————

লালন-গীতিকা, পৃ. ২২১

‘হারামণি’ ৫ম খণ্ডে সঞ্চারীর ৩য় চরণে “সত্য মিথ্যা দেখ এবার” এবং অভোগের ১ম চরণ “পেয়ে ঈশ্বরের রচনা”– এরূপ পাঠভেদ আছে।– পৃ. ১দ/.

Lyrics are provided for personal, educational, and non-commercial use. Rights belong to their respective owners. If you represent a rights holder and have a concern, please contact the site owner.

Bengali বাউল গান লালনগীতি লালন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *