এল ফুল-দোল ওরে এল ফুল-দোল

কাজী নজরুল ইসলাম

Lyricist: কাজী নজরুল ইসলাম 1 min read September 17, 2026

ভৈরবী – পিলু কাওয়ালি

এল ফুল-দোল ওরে এল ফুল-দোল

আনো রং-ঝারি।

পলাশ-মঞ্জরি পরি অলকে

এসো গোপ-নারী॥

ঝরিছে আকাশে রঙের ঝরনা,

শ্যামা ধরণি হল আবির-বরনা,

ত্যজি গৃহ-কাজ এসো চল-চরণা

ডাকে গিরিধারী॥

পরাগ-আবির হানে বনবালা

সুরের পিচকারি হানিছে কুহু,

রঙিন স্বপন ঝরে রাতের ঘুমে

অনুরাগ-রং ঝরে

মনে মুহুমুহু।

রাঙে গিরি-মল্লিকা রঙিন বর্ণে,

রাতের আঁচল ভরে জোছনার স্বর্ণে,

কুলের কালি সখী দেবে ধুয়ে

রাঙা পিচকারি॥

Lyrics are provided for personal, educational, and non-commercial use. Rights belong to their respective owners. If you represent a rights holder and have a concern, please contact the site owner.

Bengali নজরুল গীতি কাজী নজরুল ইসলাম

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *