এলো চিকুরনিকর নরকর কটীতটে, হরে বিহরে রূপসী

রামপ্রসাদ সেন

Lyricist: রামপ্রসাদ সেন 1 min read September 17, 2026

খাম্বাজ – রূপক।

এলো-চিকুর-নিকর, নরকর কটিতটে,
হরে বিহরে রূপসী।
সুধাংশু তপন, দহন নয়ন, বয়ানবরে বসি শশী॥
শব শিশু ইষু, শ্রুতিতলে শোভে,
বামকরে মুণ্ড অসি।
বামেতর কর, যাচে অভয় বর,
বরাঙ্গনা রূপ মসী॥
সদা মদালসে, কলেবর খসে,
হাসে প্রকাশে সুধারাশি।
স্বমস্তা স্ববাসা, মাভৈঃ মাভৈঃ ভাষা,
সুবেশানুকূলা ষোড়শী॥
প্রসাদে প্রসন্না, ভব ভব-প্রিয়া,
ভবার্ণব-ভয় বাসি।
জনুর যন্ত্রণা হরণে মন্ত্রণা,
চরণে গয়া গঙ্গা কাশী॥

খাম্বাজ – রূপক

এলো চিকুরনিকর নরকর কটীতটে, হরে বিহরে রূপসী।
সুধাংশু তপন, দহন নয়ন, বয়ানবরে বসি শশী॥
শবশিশু ইষু, শ্রুতিতলে, বামকরে মুণ্ড অসি।
বামেতর কর, যাচে অভয় বর, বরাঙ্গনা রূপ মসী॥
সদা মদালসে, কলেবর খসে, হাসে প্রকাশে সুধারাশি।
সমস্তা স্ববাসা, মাভৈঃ মাভৈঃ ভাষা, সুরেশানুকূলা ষোড়শী॥
প্রসাদে প্রসন্না ভব ভবপ্রিয়া ভবার্ণব-ভয় বাসি।
জনুর যন্ত্রণা হরণে মন্ত্রণা চরণে গয়া গঙ্গা কাশী॥

রাগিণী খাম্বাজ, তাল রূপক।

এলো চিকুর-নিকর কর কটিতটে, হরে বিহরে রূপসী
সুধাংশু তপন দাহন নয়ন নয়ানে বর বসি শশী॥
শবশিশু ঈশু শ্রুতিতলে, বামকরে মুণ্ড অসি।
বামেতর কর যাচে অভয় বর, বরাঙ্গনা রূপমসী॥
সদা মদালসে কলেবর খসে, হাসে প্রকাশে সুধারাশি
সমস্তা স্ববাসা মাভৈ মাভৈ ভাষা, সুরেশানুকলা ষোড়শী
প্রসাদে প্রসন্না ভব, ভবপ্রিয়া, ভবার্ণব-ভয় বাসি।
জনুর যন্ত্রণা হরণে যন্ত্রণা চরণে গয়া গঙ্গা কাশী॥

Lyrics are provided for personal, educational, and non-commercial use. Rights belong to their respective owners. If you represent a rights holder and have a concern, please contact the site owner.

Bengali ভক্তিগীতি রামপ্রসাদ সেন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *