এলো বরষা শ্যাম সরসা প্রিয়-দরশা

কাজী নজরুল ইসলাম

Lyricist: কাজী নজরুল ইসলাম 1 min read September 17, 2026

সুরদাসী মল্লার -তেতালা

এলো বরষা শ্যাম সরসা প্রিয়-দরশা।

দাদুরী পাপিয়া চাতকী বোলে

নব-জলধারা-হরষা।।

নাচে বন-কুন্তলা যামিনী উতলা,

খুলে পড়ে গগনে দামিনী মেখলা,

চলে যেতে ঢলে পড়ে অভিসারে

চপলা-যৌবন-মদ-অলসা।।

একা কেতকী বনে কেকা কিহরে,

বহে পুব-হাওয়া কদম্ব শিহরে।

দুরন্ত ঝড়ে কোন অশান্ত চাহি রে

ঘরে নাহি রহে মন,যেতে চায় বাহিরে,

যত ভয় জাগে তত সুন্দর লাগে

শ্রাবণ-ঘন-তমসা।

Lyrics are provided for personal, educational, and non-commercial use. Rights belong to their respective owners. If you represent a rights holder and have a concern, please contact the site owner.

Bengali নজরুল গীতি কাজী নজরুল ইসলাম

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *