ঐ নাকি রে শ্ৰীবৃন্দাবন আরে ভাই নিতাই

রাধারমণ দত্ত

1 min read September 17, 2026

ঐ নাকি রে শ্ৰীবৃন্দাবন আরে ভাই নিতাই।।ধু।।
ঐ যে গোবর্ধন গিরিরে অ নিতাই মনে মনে ভাবি তাই।।চি
মানসগঙ্গায় স্নান করিয়া রে অ নিতাই শ্যামকুণ্ডেতে যাই
রাধাকুণ্ডে ডুব দিয়ারে অ নিতাই তাপিত জীবন জুড়াই।।১।।
ঐ নাকি কদম্ব তরুরে অ নিতাই যমুনা দেখিতে পাই
কথায় ত্ৰিভঙ্গ বাঁকা রে অ নিতাই কথা প্ৰেমমহী রাই।।২।।
রসময় বৃন্দাবনে রে অ নিতাই সুখের সীমা নাই।
শ্ৰীরাধারমণেরে অ নিতাই অন্তিমে শ্ৰীচরণ চাই।।৩।।

Lyrics are provided for personal, educational, and non-commercial use. Rights belong to their respective owners. If you represent a rights holder and have a concern, please contact the site owner.

Bengali ফোক গান রাধারমণ দত্ত

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *