ও ঠাকুর পো, আমার মাথা খাও

ভূপেন হাজারিকা

1 min read September 17, 2026

ও ঠাকুর পো,

আমার মাথা খাও

পোস্টাপিসে যাও

তোমার দাদার চিঠি এল কি-না

একটু খবর নাও ||

পাড়ায় পাড়ায় চিঠি বিলোয়

. পোস্টাপিসের পিওন

আমার কে দেয় না চিঠি

. পোড়া কপাল এমন

বছর ঘুরে পার হতে যায়

. বোঝ না কি তাও ?

বিয়া-সাদি করলে না, ভাই

. বুঝবে কেমন করে

বুঝতে তুমি বউটি তোমার

. গেলে বাপের ঘরে

দেখে নিতাম এক্ লা তুমি

. কি করে কাটাও ?

*************************

কথা – শিবদাস বন্দ্যোপাধ্যায়

সুর – ভূপেন হাজারিকা

শিল্পী- ললিতা ধরচৌধুরী

Lyrics are provided for personal, educational, and non-commercial use. Rights belong to their respective owners. If you represent a rights holder and have a concern, please contact the site owner.

Bengali আধুনিক ভূপেন হাজারিকা শিবদাস বন্দ্যোপাধ্যায়

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *