ও নিরুপম সুন্দর মন তুমি আছ নয়নে

প্রণব রায়

1 min read September 17, 2026

ও নিরুপম সুন্দর মন তুমি আছ নয়নে
ও রূপ দেখে সাধ যে মেটে না আরো দেখার সাধ জাগে
তোমারই মত সুন্দর গো কে আছে এ ভূবনে
সূর্য্যমুখীর বুকে যেমন জাগে আলোর পিয়াসা
তুমিই জানো আমার প্রাণে লুকিয়ে আছে কি আশা
সাধ জাগে সাজাতে তোমায়, মোর প্রণয়ের চন্দনে।
পূজার থালায় ফুল রেখেছি, মনও আমার ফুল হলো
কোন কুসুমে গাঁথবো মালা তুমি প্রিয় আজ বলো
একসাথে দুলবো দুজনে, সুখ দুঃখেরই ঝুলনে

কথা – প্রণব রায়, সুর – রবীন চট্টোপাধ্যায়, কণ্ঠ – সন্ধ্যা মুখোপাধ্যায়, ছায়াছবি – নায়িকার ভূমিকায়

Lyrics are provided for personal, educational, and non-commercial use. Rights belong to their respective owners. If you represent a rights holder and have a concern, please contact the site owner.

Bengali বাংলা ছায়াছবি প্রণব রায়

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *