
ওগো বর্ষা তুমি ঝরো না গো অমন জোরে,
কাছে সে আসবে তবে কেমন করে ।
এলে না হয় ঝরো তখন অঝোর ধারে
যাতে সে যেতে চেয়েও যেতে নাহি পারে ।।
মেঘ তুমি চাঁদকে ঢেকো যদি ওঠে
চন্দ্রমল্লিকা যেন না ফোটে ।
আমারই চাঁদ আমার থাকুক
কেউ যেন না দেখে তারে ।।
যেন তার পায়ের নূপুর বাজে রুমঝুম
এতো রাত ভ্রমর কেন করো গুনগুন ।
লক্ষ্মী ভ্রমর চুপ করনা
আসছে সে আজ আমার দ্বারে ।।
***
—
গান – ওগো বর্ষা তুমি ঝরো না গো অমন জোরে
লিরিক্স – গৌরীপ্রসন্ন মজুমদার
Lyrics are provided for personal, educational, and non-commercial use. Rights belong to their respective owners. If you represent a rights holder and have a concern, please contact the site owner.
