ওগো শ্যামরূপ নয়নে হেরিয়া

রাধারমণ দত্ত

1 min read September 17, 2026

ওগো শ্যামরূপ নয়নে হেরিয়া
রূপে মন ভুলিয়া রইল গো আমার জলে রূপ দেখিয়া।
কুখনে জল ভরতে গেলাম কাঁখে কলসী লইয়া।
যমুনার স্রোতে নিল গো আমার কলসী ভাসাইয়া–
হস্ত বাঁকা পদ বাঁকা বাঁকা মুখের হাসি
তা আনে অধিক বাঁকা হস্তের মোহন বাঁশি
কলসী ভরিয়া রাধা থইল কদমতলে
কদম ফুল বাঁদিয়া রাধা নিরখিয়া চায়
ঠাকুর কৃষ্ণের শ্ৰীচরণ জলে দেখা যায়
ভাইবে রাধারমণ বলে মনেতে ভাবিয়া
কুল গেল কলঙ্ক রইল জগৎ জুড়িয়া।।

Lyrics are provided for personal, educational, and non-commercial use. Rights belong to their respective owners. If you represent a rights holder and have a concern, please contact the site owner.

Bengali ফোক গান রাধারমণ দত্ত

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *