
(ওরে) ও চাঁদ! উদয় হলি কোন জোছনা দিতে!
(দেয়) অনেক বেশি আলো আমার নবির পেশানীতে॥
(ওরে) রবি! আলোক দিস যত তুই দগ্ধ করিস তত,
আমার নবি স্নিগ্ধ শীতল কোটি চাঁদের মতো,
(সে) নাশ করেছে মনের আঁধার ঈষৎ হাসিতে॥
(ওরে) আশমান! তুই সুনীল হলি জানি কেমন করে,
আমার নবির কালো চোখের একটুকু নীল হরে।
(ওরে) তারা! তোরা জ্যোতি পেলি নবির চাউনিতে॥
ওরে বসরা গোলাব! অনেক বেশি খোশবু তোদের চেয়ে
সেই ধূলিতে মোর নবিজি যেতেন যে-পথ বেয়ে।
সেই বারতা ফুলকে শোনায় বুলবুলি সংগীতে॥
Lyrics are provided for personal, educational, and non-commercial use. Rights belong to their respective owners. If you represent a rights holder and have a concern, please contact the site owner.
