ওরে মন কোন দেশেতে হয় রে এমন

হেমন্ত মুখোপাধ্যায়।

Lyricist: গৌরীপ্রসন্ন মজুমদার Composer: ভি. বালসারা। 1 min read September 17, 2026

ওরে মন

কোন দেশেতে হয় রে এমন,

ভাইয়ের কপালে ফোঁটা দিয়ে

যম দুয়ারে দেয়বে কটা মন।

ও তার স্নেহময়ী বোন।

আহা দেখে যে চক্ষু জুড়ায়।

এমন স্নেহ এমন প্রীতি কে কবে

কে কবে দেখেছে কোথায়–

দু চোখ আমার ধন্য হল

দেখে ভাই বোনের এ মধুর মিলন।

ধরণী বোনটি যে ঐ–

আকাশ ভাইটির কপালটাতে

সুয্যি চন্দনে দেয় যে গো ফোটা

ভাই কেঁাটার এই পুণ্য প্রাতে

আহা বুকভরা এ ভাইয়ের স্নেহ

ভগ্নী ছাড়া এমন করে

বোঝে না গো আর তো কেহ।

ব্যাকুল পরাণ দিন যে গোনে

আসবে কবে এ শুভ লগন।

———

‘আশায় বাঁধিনু ঘর’ কথাচিত্রের গান।

Lyrics are provided for personal, educational, and non-commercial use. Rights belong to their respective owners. If you represent a rights holder and have a concern, please contact the site owner.

Bengali বাংলা ছায়াছবি হেমন্ত মুখোপাধ্যায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *