কত আর এ মন্দিরে-দ্বার হে প্রিয় রাখিব খুলি

কাজী নজরুল ইসলাম

Lyricist: কাজী নজরুল ইসলাম 1 min read September 17, 2026

ভীমপলশ্রী – কাওয়ালি

কত আর এ মন্দিরে-দ্বার,

হে প্রিয় রাখিব খুলি।

বয়ে যায় যে লগ্নের ক্ষণ

জীবনে ঘনায় গোধূলি॥

নিয়ে যাও বিদায়-আরতি,

হল ম্লান আঁখির জ্যোতি,

ঝরে যায় যে শুষ্ক স্মৃতির

মালিকার কুসুমগুলি॥

কত চন্দন ক্ষয় হল হায়

কত ধূপ পুড়িল বৃথায়,

নিরাশায় সে পুষ্প কত

ও পায়ে হইল ধূলি॥

ও বেদির তলে কত প্রাণ

হে পাষাণ, নিলে বলিদান!

তবু হায় দিলে না দেখা,

দেবতা, রহিলে ভুলি॥

Lyrics are provided for personal, educational, and non-commercial use. Rights belong to their respective owners. If you represent a rights holder and have a concern, please contact the site owner.

Bengali নজরুল গীতি কাজী নজরুল ইসলাম

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *