কতকালের সেই ঠিকানায়

1 min read May 29, 2020

কতকালের সেই ঠিকানায়
আমার স্মৃতির একটি পাতায়
কেমন আছো ?

আগের মতই রিক্সা থেকে
নামছো তুমি আমায় দেখে
কেমন আছো ?

এখনো সেই পাঞ্জাবীটা
হারিয়ে যাওয়া সেই চাবিটা
কেমন আছো ?
এলবামে ছোট বেলার ছবি
স্মৃতিতে মাহমুদ্দুন্নবী
কেমন আছো ?

ক্লাস পালিয়ে দেখা হতো
দেখতে দেখতে সময় যেতো
কেমন আছো ?
ঝিলের ধারে হটাৎ বিকেল
শুইয়ে রাখা বাই-সাইকেল
কেমন আছো ?

আসিফ আসতো ছুটির দিনে
স্কুলের বন্ধু রাস্তা চিনে
কেমন আছো ?
সারা সকাল আডদা দিতে
রাজনীতির খবর নিতে
কেমন আছো ?

তর্ক হতো চড়তো গলা
উঁকি দিতে বাড়ীওয়ালা
কেমন আছো ?
মাস গেলে থোক মাইনে নিয়ে
রাখতে কিছু ব্যাংকে গিয়ে
কেমন আছো ?

জমা খরব হিসেব নিকেষ
কোথায় শুরু কোথায় বা শেষ
কেমন আছো ?
অনেক বছর পেরিয়ে এলাম
হটাৎ তোমার দেখা পেলাম
কেমন আছো ?

Lyrics are provided for personal, educational, and non-commercial use. Rights belong to their respective owners. If you represent a rights holder and have a concern, please contact the site owner.

Bengali

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *