কতটা তোমায় ভালোবাসি

আব্দুল মান্নান রানা

1 min read September 17, 2026

কতটা তোমায় ভালোবাসি

তুমি জানতে চাও

ঐ সাগরের বুকে যত জ্বল

তার চেয়েও বেশী জেনে নাও ।

এই বুকটা ছিঁড়ে যদি

দেখানো যেত একবার

তুমি আছ হৃদয়ের

কতটা কাছে আমার

ভালোবাসার হিসেব তুমি করতে চাও

তবে আকাশের সর তারা গুনে নাও ।

তুমিতো জানো আমার

ভালোবাসা কতটা গভীর

তবুও সন্দেহ মনে কেন ভীড়

ভালোবাসার পরিমাপ করতে যদি চাও

তবে পৃথিবীর সীমানা জেনে নাও ।

——————–

Lyrics are provided for personal, educational, and non-commercial use. Rights belong to their respective owners. If you represent a rights holder and have a concern, please contact the site owner.

Bengali আব্দুল মান্নান রানা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *