কতদিন দেখিনা মায়ের মুখ

বাংলা গান

1 min read September 17, 2026

কতদিন দেহিনা মায়ের মুখ

হুনিনা সেই কোকিল নামের কালা পাহির গান

হায়রে পরান হায়রে পরান ।

হায়রে আমার গাঁয়ের বাড়ি

সারি সারি গরুর গাড়ি

মরা নদীর চর।

দীঘির জলে হাসের খেলা

ঘরের চালে দুপুর বেলা

রঙ্গিলা কইতর।।

উঠানে চরাইনা সোনার ধান

হায়রে পরান, হায়রে পরান ।

কতদিন ধরিনা ডোবায় মাছ

করিনা সেই মরা নদীর মিঠা পানি পান

হায়রে পরান, হায়রে পরান ।

হায়রে আমার রখাল হিয়া

কাজলা গরুর গোসল দিয়া

মাঠে নিয়া যায়।

বিহাল বেলা বাঁশের বনে

ঝিকিমিকি রইদের সনে

মন মিলাইতে চায়।।

ভুলিতে পারেনা মাটির টান

হায়রে পরান, হায়রে পরান ।

কতদিন রাহিনা চানের খোজ

দেহিনা সেই তারার চোখে মিছা অভিমান

হায়রে পরান, হায়রে পরান । হায়রে পরান, হায়রে পরান ।

হায়রে পরান, হায়রে পরান । হায়রে পরান, হায়রে পরান ।

————————–

খালিদ হাসান মিলু

Lyrics are provided for personal, educational, and non-commercial use. Rights belong to their respective owners. If you represent a rights holder and have a concern, please contact the site owner.

Bengali আধুনিক

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *