
কদম্ব ডালেতে বইয়া কি সুন্দর বাজায় গো বাঁশি।
বাঁশি সুরে হরিয়া নেয় পরানী।।
চল নাগরী লাও গাগরী চল সবে তরাই করি
… বন্ধু দরশনে।।
ব্রজপুরে ঘরে ঘরে যত…করে যাইও নাগো
বন্ধ দরশনে।।
বেশভূষা চাই না বলে মানের ভয় রাখিনা
আমি যদি…লাগাল পাই–কলসী ভাসাই গো জলে
প্ৰাণ বন্ধুরে লই গো কোলে
প্ৰাণ বন্ধু রে ছাড়ব না প্ৰাণ গেলে।
শুনি এগো ব্ৰজ মাইয়া প্ৰেম করিও মানুষ চাইয়া
লাউল প্রেমে রমণী বুরাই মইল।
ভাইবে রাধারমণ বলে প্ৰেমানলে অঙ্গ জলে
শীতল হয় না জল চন্দন দিলে।
Lyrics are provided for personal, educational, and non-commercial use. Rights belong to their respective owners. If you represent a rights holder and have a concern, please contact the site owner.
