কাঁদেরে কাঁদে নাঈম আকুল হইয়া রে প্রাণবন্ধুয়ার লাগিয়া

নাঈম মিয়া

1 min read September 17, 2026

কাঁদেরে কাঁদে নাঈম আকুল হইয়া রে
প্রাণবন্ধুয়ার লাগিয়া
প্রাণবন্ধু রয় দূরে দূরে
প্রেম খেলা শিখাইয়া রে।।

দুঃখে দুঃখে এই নাঈমের
জীবন যায় কাটিয়া
নীলা সে ছলনাময়
দুঃখে দেয় রাঙিয়া রে।।

প্রাণ বন্ধের অপেক্ষাতে
যায় যৌবন গোহাইয়া
কবে আসবে বন্ধু আমার
বিরহ ভাঙাইয়া রে।।

নাঈমের ঘোর স্বপনেও
নীলা দেখা দিয়া
আউলা বাউলা করলো তারে
মনের অজান্তিয়া রে।।

এ কেমন প্রেম
কয় ভাবিয়া নাঈম মিয়া
মিছা প্রেমের খেল খেলাইয়া
জীবন মোর নদীয়া রে।।

Lyrics are provided for personal, educational, and non-commercial use. Rights belong to their respective owners. If you represent a rights holder and have a concern, please contact the site owner.

Bengali ফোক গান নাঈম মিয়া

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *