
কাম করো জোগাও অর্থ
সততার ভান্ডারে
সম্মান স্নেহ ভালোবাসা
শ্রদ্ধা রাখো মন ভিতরে।।
শুধু প্রাতিষ্ঠানিক শিক্ষা নিলে
কাজ হবে না ভবকূলে
স্বশিক্ষিত না হইলে
শিক্ষিত কে গণ্যে ধরে।।
খাঁটি মানুষ হতে হলে
ভজবি মানুষ মানুষকূলে
হইলোকের কর্মফলে
পরলোকে না ঠেকবি ওরে।।
মা বাবার সেবা কর
গিয়া গুরু চরন ধর
বড়দের সম্মান কর
সম্মান পাবি সবার তরে।।
কয় ভাবিয়া নাঈম মিয়া
জন্ম নিলে হাত পা নিয়া
মানুষ হয় না মনু মিয়া
মানুষ আচরণের ঘরে।।
Lyrics are provided for personal, educational, and non-commercial use. Rights belong to their respective owners. If you represent a rights holder and have a concern, please contact the site owner.
