
৩০
সিন্ধুড়া–কাওয়ালি
**কার মঞ্জীর রিনিঝিনি বাজে – চিনি চিনি**
কার মঞ্জীর রিনিঝিনি বাজে – চিনি চিনি
প্রাণের মাঝে সদা শুনি তারই রাগিণী –
চিনি চিনি॥
বন-শিরীষের জিরিজিরি পাতায়
ধীরে ধীরে ঝিরিঝিরি নূপুর বাজায়,
তমাল ছায়ায় বেড়ায় ঘুরে মায়া-হরিণী।
চিনি চিনি॥
আমার গানে তারই চরণের অনুরণনে
ছন্দ জাগে রসে গন্ধে রূপে বরনে ।
কান পেতে রই দুয়ার-পাশে
তারই আসার আভাস আসে,
ঝংকার তোলে মনের বীণায় বীণ-বাদিনী–
চিনি চিনি॥
Lyrics are provided for personal, educational, and non-commercial use. Rights belong to their respective owners. If you represent a rights holder and have a concern, please contact the site owner.
