কারও কেনা নয় এই পৃথিবী

অংশুমান রায়

Composer: অংশুমান রায় 1 min read September 17, 2026

কারও কেনা নয় এই পৃথিবী

আমাদের-জেনে রেখো বন্ধু

ঘাম আর রক্তকে ঝরিয়ে

পৃথিবীকে সাজিয়েছি বন্ধু ||

হাতের মুঠোয় করে পৃথিবী

যারা চায় অধিকার রাখতে

পৃথিবী তাঁদের কেনা নহে তো

পদতলে পারবে না রাখতে ||

ঈগলের ডানা-মেলা ছায়াতে

আমদানী করে যারা যুদ্ধ

আরবে, ইরাকে, ইরানে

নিজেরাই হবে অবরুদ্ধ ||

আমাদের সুন্দর পৃথিবী

ভাসমান রক্ত-সমুদ্রে

লালসা-লালিত থাবা মাটিতে

ওঠাও ওঠাও হাত ঊর্ধ্বে ||

স্বাধীনতা, শান্তির শত্রু

আসে ওই চিনে রাখো, বন্ধু

জনতার একতার হাতিয়ার

প্রস্তুত করে রাখো বন্ধু ||

*************************

কথা – শিবদাস বন্দ্যোপাধ্যায়

কিউবা যুব সম্মেলনে পরিবেশিত

Lyrics are provided for personal, educational, and non-commercial use. Rights belong to their respective owners. If you represent a rights holder and have a concern, please contact the site owner.

Bengali আধুনিক অংশুমান রায় শিবদাস বন্দ্যোপাধ্যায়

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *