কারে দেখাবো মনের দুঃখ গো

1 min read May 29, 2020

কারে দেখাবো মনের দুঃখ গো আমি বুক চিরিয়া
অন্তরে তুষেরই অনল জ্বলে গইয়া গইয়া।

ঘর বাঁধলাম প্রাণবন্ধের সনে
কত কথা ছিল মনে গো।।
ভাঙ্গিল আদরের জোড়া।।
কোনজন বাদী হইয়া।
জ্বলে গইয়া গইয়া।

কার ফলন্ত গাছ উখারিলাম
কারে পুত্র শোকে গালি দিলাম গো,
না জানি কোন অভিশাপে
এমন গেল হইয়া।
জ্বলে গইয়া গইয়া।

কথা ছিল সঙ্গে নিব
সঙ্গে আমায় নাহি নিল গো।।
রাধারমন ভবে রইল ।।
জিতে মরা হইয়া।
জ্বলে গইয়া গইয়া।
কারে দেখাবো মনের দুঃখ গো আমি বুক চিরিয়া,
অন্তরে তুষেরই অনল জ্বলে গইয়া গইয়া।

Lyrics are provided for personal, educational, and non-commercial use. Rights belong to their respective owners. If you represent a rights holder and have a concern, please contact the site owner.

Bengali

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *