কিবা সে তোমার প্রেম কত লক্ষ-কোটি হেম

নরোত্তম দাস

1 min read September 17, 2026

কিবা সে তোমার প্রেম কত লক্ষ-কোটি হেম

নিরবধি জাগিছে অন্তরে |

পুরুবে আছিল ভাগি তেঞ্চি পাইয়াছি লাগি

প্রাণ কান্দে বিচ্ছেদের তরে ||

কালিয়া বরণখানি আমার মাথার বেণী

আঁচরে ঢাকিয়া রাখি বুকে |

দিয়া চাঁদ-মুখে মুখ পুরিব মনের সুখ

যে বলে সে বলুক পাপ-লোকে ||

মণি নও মুকুতা নও গলায় গাঁথিয়া লও

ফুল নও কেশে করি বেশ |

নারী না করিত বিধি তোমা হেন গুণ-নিধি

লইয়া ফিরিতু দেশে-দেশ ||

নরোত্তম দাসে কয় তোমার চরিত্র নয়

তুমি মোরে না ছাড়িহ দয়া |

যেদিনে তোমার ভাবে আমার পরান যাবে

সেই দিন দিহ পদছায়া ||

Lyrics are provided for personal, educational, and non-commercial use. Rights belong to their respective owners. If you represent a rights holder and have a concern, please contact the site owner.

Bengali পদাবলী কীর্তন নরোত্তম দাস

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *