কী বা জাদু জানো

আমজাদ হোসেন

Lyricist: আমজাদ হোসেন, Composer: আলাউদ্দীন আলী, 1 min read September 17, 2026

কী বা জাদু জানো
মনের মানুষ তৈরি কইরা দুঃখ দিয়া মারো রে
তুই বড় পাষাণ বন্ধু রে ॥

কী জানি কী অপরাধে হইলাম আমি দোষী
তবু কেন তোমার নামে কান্দি দিবানিশি রে
তুই বড় নিঠুর বন্ধু রে ॥

কোন বা দেশে থাকো তুমি কোথায় তোমার ঘর
কী কারণে পুইড়া দিলা আমার অন্তর রে
তুই বড় নিদয়া বন্ধু রে ॥

দুই পয়সার আলতা (৩১ ডিসেম্বর ১৯৮২)

Lyrics are provided for personal, educational, and non-commercial use. Rights belong to their respective owners. If you represent a rights holder and have a concern, please contact the site owner.

Bengali বাংলা ছায়াছবি আমজাদ হোসেন আলাউদ্দীন আলী,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *