
কৃষ্ণ কোথায় পাই গো বল গো সখী
কোন দেশেতে যাই।।
কৃষ্ণ প্রেমে উন্মদিনী নগরে বেড়াই
শ্যাম প্রেমেতে কাঙালিনী রাই।।
ছিল আশা দিল দাগা আর প্ৰেমে কাজ নাই
বিচিত্র পালঙ্ক পাতি শইয়া নিদ্রা যাই।।
শইলে স্বপন দেখি শ্যাম লইয়া বেড়াই গো
ভাইবে রাধা রমণ বলে শুন গো ধনী রাই–
পাইলে শ্যামকে ধরব গলে ছাড়া ছাড়ি নাই।
ভাষান্তর –
—
(আমি) কৃষ্ণ কোথায় পাই গো
কৃষ্ণ কোথায় পাই গো
বল গো সখি কোন দেশেতে যাই
(আমি) কৃষ্ণ প্রেমের কাঙ্গালিনী
(আমি) নগরে বেড়াই গো
সুচিত্র পালংকের মাঝে
আমি শুইয়া নিদ্রায় যাই
(আমি) ঘুমাইলে স্বপন দেখি
(আমি) শ্যাম লইয়া বেড়াই
আপন জাইনা প্রাণ বন্ধুরে
হৃদে দিলাম ঠাঁই
আমার ছিল আশা ভালবাসা
(আমি) কারে বা শুধাই
ভাইবে রাধা রমণ বলে
শুন গো ধ্বনি রাই
পাইলে শ্যামকে ধরবো গলে
আর ছাড়াছাড়ি নাই
—————-
রাধারমণ দত্ত
Lyrics are provided for personal, educational, and non-commercial use. Rights belong to their respective owners. If you represent a rights holder and have a concern, please contact the site owner.
