কে সাজাল মাকে আমার বিসর্জনের বিদায়-সাজে

কাজী নজরুল ইসলাম

Lyricist: কাজী নজরুল ইসলাম 1 min read September 17, 2026

কে সাজাল মাকে আমার

বিসর্জনের বিদায়-সাজে।

আজ সারাদিন কেন এমন

করুণ সুরে বাঁশি বাজে॥

আনন্দেরই প্রতিমাকে, হায়

বিদায় দিতে পরান নাহি চায়।

মাকে ভাসিয়ে জলে কেমন করে

রইব আঁধার ভবন মাঝে॥

মা-র আগমনে বেজেছিল

প্রাণে নতুন আশার বাঁশি।

দুখ-শোক-ভয় ভুলেছিলাম

(দেখে) মা অভয়ার মুখের হাসি।

মা দশ হাতে আনন্দ এনেছিল,

বিশ হাতে আজ দুঃখ ব্যথা দিল ;

মা মৃন্ময়ীকে ভাসিয়ে জলে পাব

চিন্ময়ীকে বুকের মাঝে॥

Lyrics are provided for personal, educational, and non-commercial use. Rights belong to their respective owners. If you represent a rights holder and have a concern, please contact the site owner.

Bengali নজরুল গীতি কাজী নজরুল ইসলাম

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *