কে হেলে দুলে চলে এলোচুলে

কাজী নজরুল ইসলাম

Lyricist: কাজী নজরুল ইসলাম 1 min read September 17, 2026

কে হেলে দুলে চলে এলোচুলে,

হেসে নদীকুলে এলো হেলে দুলে;

নূপুর রিনিকি ঝিনি বাজে রে

পথ-মাঝে রে, বাজেরে।।

দূরে মন উদাসি

বাজে বাঁশের বাঁশি,

বকুল-শাখে পাপিয়া ডাকে-

হেরিয়া বুঝি এই বন-বালিকায়

রঙিন সাজে রে, বাজে রে।।

এ বুঝি নদীর কেউ

তাই অধীর হলো জলে ঢেউ;

চন্দন-মাখা যেন চাঁদের পুতলি,

যত চলে তত রূপ ওঠে উথলি,

মেঘে লুকালো পরী লাজে রে, বাজে রে

পথ-মাঝে রে, বাজে রে।।

Lyrics are provided for personal, educational, and non-commercial use. Rights belong to their respective owners. If you represent a rights holder and have a concern, please contact the site owner.

Bengali নজরুল গীতি কাজী নজরুল ইসলাম

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *