কেন গেলাম জল ভরিবারে

জগদানন্দ ঠাকুর

1 min read September 17, 2026

কেন গেলাম জল ভরিবারে।

নন্দের দুলাল-চাঁদ পাতিয়া রূপের ফাঁদ

ব্যাধ ছিল কদম্বের তলে।। ধ্রু ।।

দিয়া হাস্য-সুধা চার অঙ্গ-ছটা আটা তার

আঁখি-পাতি তাহাতে পড়িল।

মন-মৃগী সেই কালে পড়িল রূপের জালে

শূন্য দেহ-পিঞ্জর রহিল।।

চিত্ত-শালে ধৈর্য্য-হাতী বান্ধা ছিল দিবা-রাতি

ক্ষিপ্ত হইল কটাক্ষ-অঙ্কুশে।

দম্ভের শিকলি কাটি চারি দিকে গেল ছুটি

পলাইয়া গেল কোন দেশে।।

শীল লজ্জা হেমাগার গুরু-গৌরব সিংহদ্বার

ধরম-কপাট ছিল তায়।

বংশীধ্বনি-বজ্রপাতে পড়ি গেল অকস্মাতে

সমভূমি করিল আমায়।।

কালিয়া-ত্রিভঙ্গ-বাণে কুলভয় কোন স্থানে

ডুবিল উঠিল ব্রজে বাস।

অবশেষে প্রাণ বাকি তাও পাছে যায় নাকি

ভাবয়ে জগদানন্দ-দাস।।

——————————

দুরন্তপ্রেম ।। জগদানন্দ ঠাকুর ।।

Lyrics are provided for personal, educational, and non-commercial use. Rights belong to their respective owners. If you represent a rights holder and have a concern, please contact the site owner.

Bengali পদাবলী কীর্তন জগদানন্দ ঠাকুর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *