
কেন গো আপন মনে ভ্রমিছ বনে বনে,সলিল দু-নয়নে
কিসের দুখে?
কমলা দিতেছি আসি,রতন রাশি রাশি,ফুটুক তবে হাসি
মলিন মুখে।
কমলা যারে চায়,বলো সে কী না পায়,দুখের এ ধরায়
থাকে সে সুখে।
ত্যেজিয়া কমলাসনে,এসেছি ঘোর বনে, আমারে শুভক্ষণে
হেরো গো চোখে।
Lyrics are provided for personal, educational, and non-commercial use. Rights belong to their respective owners. If you represent a rights holder and have a concern, please contact the site owner.
