কেন প্রহর না যেতে মরমের বীণা বাজে

অখিলবন্ধু ঘোষ

Lyricist: অখিলবন্ধু ঘোষ Composer: দিলীপ সরকার 1 min read September 17, 2026

কেন প্রহর না যেতে মরমের বীণা বাজে

কেন মল্লিকা বনে মুকুল ঝরে গো লাজে।।

কেন দুটি আঁখি কোণে লেখা

বিদায়ের লিপিরেখা

এই স্বর্ণালী সাঁঝে।।

যদি ময়ুরের পাখা ইন্দ্রধনুর

স্বপন ছড়াল ঐ

কেন বিরহী মাধবী পরাগ ঝরাল ঐ।।

রাঙা বন্ধন ছিঁড়ে

সে দোসর গেল ফিরে

ভাঙা বাসরের কি যে ব্যথা হায়

বুঝি তবু বুঝিনা যে।

————-

Lyrics are provided for personal, educational, and non-commercial use. Rights belong to their respective owners. If you represent a rights holder and have a concern, please contact the site owner.

Bengali আধুনিক অখিলবন্ধু ঘোষ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *