
পিলু-বারোয়াঁ কাহারবা
কেন ফোটে, কেন কুসুম ঝরে যায়!
মুখের হাসি চোখের জলে মরে যায়॥
নিশীথে যে কাঁদিল প্রিয় বলে
নিশি-ভোরে সে কিন হায় সরে যায়॥
হায় আজ যাহার প্রেম করে গো রাজাধিরাজ
কাল কেন সে চির-কাঙাল করে যায়॥
মান অভিমান খেলার ছলে
ফেরে না আর যে যায় চলে,
মিলন-মালা মলিন ধুলায়, ভরে যায়॥
Lyrics are provided for personal, educational, and non-commercial use. Rights belong to their respective owners. If you represent a rights holder and have a concern, please contact the site owner.
