কেন যে ধান ফলাইলাম আমি ক্ষেত্রটায়

নাঈম মিয়া

1 min read September 17, 2026

কেন যে ধান ফলাইলাম
আমি ক্ষেত্রটায়
এখন পঙ্গপালে আইসা সকল
ধান নটাইয়া যায়।।

পঙ্গপাল সব যাবে চলে
সুসময়ে কৃষক এলে
নটাইয়া যাবে ধান সকলি
বেলা বয়ে যায়।।

কৃষক আমার প্রাণের মুর্শিদ
নামটি তাহার আবদুল তোয়াহেদ
করিমপুর বানাইলো ক্ষেত্র
সর্বশেষে আমায়।।

নাঈম হইবো আত্মহারা
সুসময়ে দিলে ধরা
বাঁচবো না প্রাণ মুর্শিদ ছাড়া
নিদানের বেলায়।।

Lyrics are provided for personal, educational, and non-commercial use. Rights belong to their respective owners. If you represent a rights holder and have a concern, please contact the site owner.

Bengali ফোক গান নাঈম মিয়া

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *