কোথায় তুই খুঁজিস ভগবান

কাজী নজরুল ইসলাম

Lyricist: কাজী নজরুল ইসলাম 1 min read September 17, 2026

ভজন

পাহাড়ি কাহারবা

কোথায় তুই খুঁজিস ভগবান

সে যে রে তোরই মাঝে রয়,

চেয়ে দেখ সে তোরই মাঝে রয়।

সাজিয়া যোগী ও দরবেশ

খুঁজিস যারে পাহাড় জঙ্গলময়

সে যে রে তোরই মাথে রয়॥

আঁখি খোল ইচ্ছা-অন্ধের দল

নিজেরে দেশ রে আয়নাতে,

দেখিবি তোরই এই দেহে

নিরাকার তাঁহার পরিচয়॥

ভাবিস তুই ক্ষদ্র কলেবর

ইহাতে অসীম নীলাম্মর,

এ দেহের আধারে গোপন

রহে রে বিশ্ব-চরাচর,

প্রাণে তোর পাণের ঠাকুর

বেহেশতে স্বর্গে কোথাও নয়॥

এই তোর মন্দির মসজিদ

এই তোর কাশী বৃন্দাবন,

অপনার পানে ফিরে চল

কোথা তুই তীর্থে যাবি, মন!

এই তোর মক্কা-মদিনা,

জগন্নাথ-ক্ষেত্র এই হৃদয়॥

Lyrics are provided for personal, educational, and non-commercial use. Rights belong to their respective owners. If you represent a rights holder and have a concern, please contact the site owner.

Bengali নজরুল গীতি কাজী নজরুল ইসলাম

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *