কোন রসে প্রেম সেধে হরি

লালন

Lyricist: লালন 1 min read September 17, 2026

কোন রসে প্রেম সেধে হরি

গৌর বর্ণ হল সে।

না জেনে সে প্রেমের অর্থ

প্রেম যাজন কবে হয় কিসে৷

প্রভুর যে মত, ঐ মত সার

আর যত সব যায় ছারখার

আমি তাইতে ঘুরি কিবা করি

ব্রজের পথ না পাই দিশে।

অনেকে কয় অনেক মতে

ঐক্য হয় না মনের সাথে

ও সে ব্রজতত্ত্ব পরম অর্থ

ফিরি তাই জানার আশে।

কামী থেকে নিষ্কামী কি হয়

আজব একটা এও শুনা যায়

ও সে তার মর্ম কে মোরে কয়

লালন তাই ভাবে বসে।।

————

লালন-গীতিকা, পৃ. ৩৩২-৩৩

Lyrics are provided for personal, educational, and non-commercial use. Rights belong to their respective owners. If you represent a rights holder and have a concern, please contact the site owner.

Bengali বাউল গান লালনগীতি লালন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *