কোন রুপে মজিলেম আমি দূর্গতির কালে

নাঈম মিয়া

1 min read September 17, 2026

কোন রুপে মজিলেম আমি
দূর্গতির কালে
আল্লাহ বলে নাম লহিলাম
নাড়ে বইশাইল্লে

আল্লাহু আল্লাহু আল্লাহ
জানো দয়াময় জগতকূলে
আল্লাহ নামের তাসবিহ লহো
হাতে সকলে।।

যে জনে দেখেছে আল্লাহ
জ্ঞান চক্ষু খুলে
সেই জনে হয়েছে ধন্য
ক্ষণিক ভবকূলে।।

ভবেতে চিনিলে আল্লাহ
শেষে পরকালে
ভয় নাই ভয় নাই রে নাঈম
ত্বরবে ঘোর জঞ্জালে।।

Lyrics are provided for personal, educational, and non-commercial use. Rights belong to their respective owners. If you represent a rights holder and have a concern, please contact the site owner.

Bengali ফোক গান নাঈম মিয়া

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *