খোঁটা দিলে আমি তোমার মান রাখবো না

খুরশীদ আলম ও সাবিনা ইয়াসমিন

Movie: প্রতিনিধি Lyricist: গাজী মাজহারুল আনোয়ার Composer: সত্য সাহা 1 min read September 17, 2026

খোঁটা দিলে আমি তোমার মান রাখবো না
বাপের বাড়ি চলে যাবো, কাছে রাখবো না ।।

বাপের বাড়ি যাওয়ার পথে খাল কেটে দেবো
সেই খালেতে নৌকা বেয়ে আমি চলে যাবো
নৌকার মাথায় গুন বেঁধে পিছু টেনে রাখবো
কুড়াল দিয়ে আমি তো সেই গুণ কেটে দেবো
ওরে, সেই কুড়ালে যদি তোমার মাথা ভেঙে দেই
মাথা ভাঙে এমন লোকের ঘর করবো না ।।

চলে গেলে আমি তোমার সতীন ঘরে আনবো
সেই সতীনকে বিষ দিয়ে আমি মেরে ফেলবো
বিষ দেয়ার আগেই আমি থানায় খবর দেবো
থানায় গিয়ে দারোগার হাতে পায়ে ধরবো
পায়ে ধরার আগেই যদি জেলে তোমায় দেই
জেলে পাঠায় এমন স্বামীর মুখ দেখবো না ।।

*

গান – খোঁটা দিলে আমি তোমার মান রাখবো না
লিরিক্স – গাজী মাজহারুল আনোয়ার

Lyrics are provided for personal, educational, and non-commercial use. Rights belong to their respective owners. If you represent a rights holder and have a concern, please contact the site owner.

Bengali বাংলা ছায়াছবি খুরশীদ আলম ও সাবিনা ইয়াসমিন গাজী মাজহারুল আনোয়ার

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *