খোদায় পাইয়া বিশ্ববিজয়ী ছিল একদিন যারা

কাজী নজরুল ইসলাম

Lyricist: কাজী নজরুল ইসলাম 1 min read September 17, 2026

খোদায় পাইয়া বিশ্ববিজয়ী ছিল একদিন যারা।

খোদায় ভুলিয়া ভীত পরাজিত আজ দুনিয়ায় তারা।।

খোদার নামের আশ্রয় ছেড়ে

ভিখারির বেশে দেশে দেশে ফেরে,

ভোগ-বিলাসের মোহে ভুলে, হায়, নিল বন্ধন-কারা।।

খোদার সঙ্গে যুক্ত সদাই ছিল যাহাদের মন

দুখে রোগে শোকে অটল যাহারা রহিত সর্বক্ষণ—

এসে শয়তান ভোগ-বিলাসের

কাড়িয়া লয়েছে ঈমান তাদের;

খোদায় হারায়ে মুসলিম আজ হয়েছে সর্বহারা।।

Lyrics are provided for personal, educational, and non-commercial use. Rights belong to their respective owners. If you represent a rights holder and have a concern, please contact the site owner.

Bengali নজরুল গীতি কাজী নজরুল ইসলাম

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *