গানে মোর কোন ইন্দ্রধনু আজ স্বপ্ন ছড়াতে চায়

গৌরীপ্রসন্ন মজুমদার

Movie: অগ্নি পরীক্ষা Lyricist: গৌরীপ্রসন্ন মজুমদার Composer: অনুপম ঘটক 1 min read September 17, 2026

গানে মোর কোন ইন্দ্রধনু
আজ স্বপ্ন ছড়াতে চায়
হৃদয় ভরাতে চায় ।
মিতা মোর কাকলী কুহু,
সুর শুধু যে ঝরাতে চায় ।
আবেশ ছড়াতে চায় প্রাণে মোর ।।

মৌমাছিদের গীতালি
পাখায় বাজায় মিতালী ।
নীড় দোলানো সুরে আমার
কন্ঠে মালা পরাতে চায় হায় ।।
মিতা মোর কাকলী কুহু…

বাতাস হলো খেয়ালী
শোনায় কি গান হেঁয়ালি ।
কে জানে গো কার বাঁশী
আজ কি সুর প্রাণে ধরাতে চায় হায় ।।
মিতা মোর কাকলী কুহু…

***

—

গান – গানে মোর কোন ইন্দ্রধনু আজ স্বপ্ন ছড়াতে চায়
লিরিক্স – গৌরীপ্রসন্ন মজুমদার

Lyrics are provided for personal, educational, and non-commercial use. Rights belong to their respective owners. If you represent a rights holder and have a concern, please contact the site owner.

Bengali বাংলা ছায়াছবি গৌরীপ্রসন্ন মজুমদার সন্ধ্যা মুখোপাধ্যায়

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *